চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপস্টিনের অপরাধ সম্পর্কে ‘কিছুই জানতেন না’ দাবি বিল ক্লিনটনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন কংগ্রেসের একটি কমিটিতে সাক্ষ্য দিতে এসে বলেছেন, যৌন অপরাধী জেফরি এপস্টিনের সাথে সম্পর্ক থাকার কারণে তিনি “কোনো অন্যায় করেননি” এবং “কিছুই দেখেননি”।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি বাংলা এই তথ্য জানায়।

নিউইয়র্কে রুদ্ধদ্বার কক্ষে দিনভর শুনানিতে ক্লিনটনকে সম্প্রতি প্রকাশিত নথিতে তার নাম থাকা নিয়ে প্রশ্ন করা হয়। এর মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির সাথে হট টাবে তার ছবির বিষয়টিও ছিল।

এর একদিন আগে হিলারি ক্লিনটনের সাক্ষ্য নেওয়া হয়েছিল, যেখানে তিনি বলেছেন এপস্টিন অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা নেই।

এপস্টিন বিষয়ক নথিতে কারও নাম থাকা মানেই সেটি কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ নয়। এখন পর্যন্ত প্রকাশ্যে আসা ভুক্তভোগীদের কেউই বিল ক্লিনটন বা হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কোনো অসদাচরণের অভিযোগ আনেননি।

বিল ক্লিনটন বলেছেন জেফরি এপস্টিন কী করতেন সে সম্পর্কে ধারণা থাকলে তিনি তার সঙ্গে সম্পর্কই রাখতেন না এবং কখনোই তার ব্যক্তিগত বিমানে ভ্রমণ করতেন না। “আমি নিজেই তাকে ধরিয়ে দিতাম,” ক্লিনটন তার সূচনা বক্তব্যে এ কথা বলেছেন।

Reneta

নিউইয়র্কে সাক্ষ্য দেওয়ার পর ক্লিনটন একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি তার উদ্বোধনী বক্তব্যের পুনরাবৃত্তি করেন। সেখানে তিনি বলেন যে “তারা আমার যত ছবিই দেখাক না কেন” তিনি এপস্টাইনের অপরাধ সম্পর্কে জানেন না।

বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন কংগ্রেস কমিটিতে আসতে সম্মত হওয়ার আগেই এই কমিটিতে তাদের ডাকার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছিলেন।

পরে তাদের বিরুদ্ধে কংগ্রেসকে অবমাননার বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরুর সম্ভাবনা দেখা দিলে তারা কমিটিতে আসতে সম্মত হন।

একটি ছবিতে সাবেক প্রেসিডেন্টকে নারীর মতো দেখতে একজনের সঙ্গে হট টাবে আরাম করতে দেখা যাচ্ছে (ওই ব্যক্তির পরিচয় গোপন রাখতে তার মুখ কালো করে দেওয়া হয়েছে)- এ বিষয়ে প্রশ্নের জবাবে বিল ক্লিনটন জানান, তিনি ওই নারীকে চিনতেন না।

তার সঙ্গে যৌন সম্পর্ক ছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি ‘না’ বলেছেন বলে বিবিসিকে একটি সূত্র জানিয়েছে।

Jui  Banner Campaign

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এপস্টিনএপস্টিন অপরাধসাবেক মার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এপস্টিনের অপরাধ সম্পর্কে ‘কিছুই জানতেন না’ দাবি বিল ক্লিনটনের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

দেউলিয়া হয়ে বিক্রির পথে লস এঞ্জেলেসের ‘গ্রাফিতি টাওয়ারস’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে কড়া বার্তা ব্রাজিল রাষ্ট্রপতির

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
নিয়ানডার্থালরা কি আমাদের চেয়েও শক্তিশালী ছিল

নিয়ানডার্থালরা কি আমাদের চেয়েও শক্তিশালী ছিল? নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

আবারও রিয়ালের মুখোমুখি সিটি, গার্দিওলা বললেন ‘অদ্ভূত’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT