আদালত

সাবেক এমপি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে কারাগারে প্রেরণ

ঢাকা ব্যাংক মেডিকেল কলেজের প্রধান প্রবেশদ্বার, ছাত্র-ছাত্রী ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ব্যাংক মেডিকেল কলেজের প্রধান প্রবেশদ্বার, কিছু ছাত্র ও দর্শনার্থী প্রবেশের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পৃথক হত্যা মামলায় আওয়ামী লীগের ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলাইমান সেলিম এবং ভোলা ২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়াও যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় বরিশালের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার সিএমএম আদালত তাদের বিরুদ্ধে এই আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা নিহতের ঘটনায় হাজী সেলিমের ছেলে ঢাকা ৭ আসনের সাবেক এমপি সোলাইমান সেলিমকে চকবাজার থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে ঢাকার সিএমএম আদালতে সোলাইমান সেলিমকে তোলার সময় তিনি দলের পক্ষে স্লোগান দেন।

যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার বরিশালের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

এছাড়াও মিরপুর থানার আরেক হত্যা মামলায় ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিষয়:কারাগারে প্রেরণভোলা-২ আসনসাবেক এমপি কারাগারে প্রেরণসিএমএম আদালত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…