চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন ও রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ন ২১, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগ থেকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গতকাল মঙ্গলবারঘ রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন কে ঢাকার রামপুরা ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব:) মোহাম্মদ সোহায়েল কে ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক অভিযানে থাকা ডিবি পুলিশের একজন কর্মকর্তা বলেন, তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনই বলা যাচ্ছে না।

গত সোমবার (১৯ আগস্ট) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহায়েল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে গত ৭ আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তাকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।

মোহাম্মদ সোহায়েল এক বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোহাম্মদ সোহায়েল ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন। এসময় তার বিরুদ্ধে জোরপূর্বক গুম, হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ ওঠে।

Reneta

আহমদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনে নির্বাচিত হয়েছিলেন।

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামকে গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আহমদ হোসেনগ্রেপ্তার ডিএমপিডিবিরিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT