চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আদালত
A A

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন।

সিলেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে সাবেক বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ সকাল ১০টার দিকে এই মামলায় তার জামিন মঞ্জুর করেন। কিন্তু তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা আছে। তাই এই মামলায় জামিন পেলেও তিনি জেল থেকে ছাড়া পাবেন না।

এর আগে ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট সকালে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেদিন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা বিক্ষুব্ধ জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে কিল-ঘুষি দেয়। আঘাতে তার অণ্ডকোষে গুরুতর আঘাত লাগে। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ওসমানী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে জরুরি অস্ত্রোপচার হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জামিন পেলেন মানিকবিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকবিচারপতি মানিকমানিক
শেয়ারTweetPin

সর্বশেষ

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬

চ্যানেল আইয়ের সংগ্রহে রবীন্দ্রনাথের দুর্লভ দুই ইংরেজি গ্রন্থ

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলে ২ দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT