মারা গেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরোনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
এনডিটিভি জানিয়েছে, মুলরোনির মেয়ে ক্যারোলিন মুলরোনি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে করা এক পোস্টে জানিয়েছেন, তার বাবা পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।
গত বছরের আগস্টে ক্যারোলিন জানিয়েছিলেন, তার বাবার হার্টের অপারেশন হয়েছে। এছাড়া গত বছরের শেষ দিকে তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। ওই সময় থেকেই ব্রায়ানের চিকিৎসা চলছিল।
ব্রায়ান মুলরোনি ১৯৮৪ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত কানাডার ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন। যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য বেশ খ্যাতি অর্জন করেছিলেন ব্রায়ান।








