জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি’র ২০২৪-২৫ সেশনের কার্যকরী পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী অনুব্রত নন্দীকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী তাসনিম ওয়াসীত্বকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাকজুম ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ আহমেদ মোসান্না, সাংগঠনিক সম্পাদক তানজিনা তাবাসসুম, অর্থ সম্পাদক মাযহার অনিক, দপ্তর সম্পাদক মো. হিমেল হাসনাত রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সীমান্ত বর্ধন, কর্মশালা বিষয়ক সম্পাদক নওশীন উলফাত সুকন্যা, প্রযোজনা বিষয়ক সম্পাদক শেখ লোকমান গালিব এবং প্রদর্শনী বিষয়ক সম্পাদক সৈয়দ শাফিনুর আহমেদ।
এছাড়া, কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, তপু চন্দ্র দাস, মুহাম্মদ ইয়ামীম আফ্রিদি, রাফসান মাহমুদ জিসান, সাব্বির আহমেদ, শোয়াইব ইসলাম অন্তর ও সাইমুন রশিদ ইলহাম এবং সম্মানিত কার্যনির্বাহী সদস্য ক্যাটাগরিতে রয়েছেন নাফিস মাহমুদ ও ভাবনা মুখার্জি।
জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক ড. শামীম রেজা, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম, এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো. শিবলী নোমান৷
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘চোখ মেলে দেখি’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাটক ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি (জেসিএস) এর যাত্রা শুরু হয়।







