চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লি গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিকেলে দিল্লি পৌঁছালে তাদের ‘উষ্ণ’ অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগের প্রধান বি শ্যাম এবং দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে ‘থমকে’ যাওয়া সম্পর্ক ‘মেরামত’ করাই পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের উদ্দেশ্য। তবে দ্বিপক্ষীয় সফরের প্রায় সব উপাদান থাকলেও পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি যাওয়াকে ‘শুভেচ্ছা সফর’ হিসাবেই দেখাতে চাইছে সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের পর এটিই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ভারত সফর। নতুন সরকারের প্রথম মাসে বিদেশে অন্যান্য সফরের মত দিল্লি ও পোর্ট লুইসেও পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক্স অ্যাকাউন্টে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি পৌঁছানোর দুটি ছবি প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি আগমনে উষ্ণ অভ্যর্থনা। ভারত ও বাংলাদেশের রয়েছে অভিন্ন উষ্ণ ও ঐতিহাসিক বন্ধন, যার ভিত্তি জনগণের সঙ্গে জনগণের শক্তিশালী সম্পর্কের মধ্যে। এই সফর ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও জোরদার করবে।

নানা সমালোচনা থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘অন্য উচ্চতায়’ পৌঁছেছিল। তবে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে দেশটির সঙ্গে কূটনৈতিক ‘টানাপোড়েন’ শুরু হয়। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বিভিন্ন কারণে ভারতের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ‘চ্যালেঞ্জের’ মুখে পড়ে। ফলে নতুন বাস্তবতায় নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ‘নবায়ন করার’ লক্ষ্য নিয়েই পররাষ্ট্রমন্ত্রী দিল্লি গেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য।

Reneta

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা সূচি অনুযায়ী, বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিংহ পুরির সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহবুবুল আলম।

দিল্লিতে বিভিন্ন বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই শীর্ষ কর্মকর্তা বলেন, গঙ্গা ও তিস্তার পানিবণ্টন চুক্তি, বাণিজ্য, সীমান্ত হত্যার মত ধারাবাহিক আলোচনার বিষয়গুলোর পাশাপাশি ভবিষ্যৎমুখী বিষয়াদি নিয়ে আলোচনা হবে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি সই হয়। সেই হিসাবে, আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খলিলুর রহমানপররাষ্ট্র মন্ত্রণালয়পররাষ্ট্রমন্ত্রীবাংলাদেশের হাই কমিশনাররিয়াজ হামিদুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT