পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আশা প্রকাশ করে বলেছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ অত্যন্ত গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন দেশের সাথে যেসব ইস্যু আছে সেগুলো নিজেদের ও সংশ্লিষ্ট দেশের স্বার্থ রক্ষা করে পারস্পরিক মর্যাদাবোধের জায়গা থেকে এগিয়ে নেওয়া হবে।







