চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হুমকির মুখে বিশ্ব খাদ্য নিরাপত্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ন ২৭, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে। রপ্তানির জন্য ইউক্রেনের বন্দরগুলোতে আসা খাদ্যশস্য আটকে রেখে রাশিয়া বিশ্বের খাদ্যব্যবস্থাকে জিম্মি করেছে বলে অভিযোগ করেছে পশ্চিমারা।

রাশিয়া বলছে, কৃষ্ণসাগরে ইউক্রেন মাইন পেতে রাখায় জাহাজগুলো বন্দর ছাড়তে পারছে না। তবে, দু’একদিনের মধ্যেই কৃষ্ণসাগর খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে ক্রেমলিন।

ইউক্রেন থেকে আমদানি করা গমের ওপর নির্ভরশীল বিশ্বের প্রায় ৪০ কোটি মানুষ। যা বিশ্বের মোট চাহিদার ১০ শতাংশ।তিন মাসের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চলছে। রণাঙ্গনে লড়াই চলাকালেও থেমে নেই সেখানকার কৃষিকাজ। রপ্তানীর জন্য প্রস্তুত রাখা আগের মৌসুমের শস্যই বন্দর ছাড়তে পারেনি, নতুন উৎপাদিত শস্যও চলে এসেছে। তাই বন্দরে থাকা শস্যগুলো পচনের আশঙ্কা দেখা দিয়েছে।

ইউক্রেনের শস্য বিষয়ক সংস্থা জানিয়েছে এ মুহূর্তে তারা ৭ কোটি মেট্রিক টন গম রপ্তানি করতে প্রস্তুত। তবে, রুশ হামলার পর থেকে মারিওপোল ও খেরসনসহ অ্যাজভ ও কৃষ্ণসাগর তীরবর্তী বন্দরগুলো বন্ধ থাকায় ৭০টির বেশি জাহাজ আটকে পড়েছে, যার ৯৫ শতাংশই বিদেশি।

মিশর এবং সোমালিয়া মোট চাহিদার ৬০ শতাংশ গম ইউক্রেন-রাশিয়া থেকে আমদানি করে। গমের জন্য ইউক্রেনের ওপর নির্ভরশীল আরো অনেক দেশ।

বিশ্বে খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে রাশিয়ার ভূমিকাকে ইচ্ছাকৃত বলছে পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে স্টালিন এ অঞ্চলে এমনটিই করেছিলেন বলছেন পোলিশ প্রেসিডেন্ট। বর্তমান পরিস্থিতির জন্য ইউক্রেনকেই দায়ী করছে রাশিয়া। কিন্তু, রাশিয়ার হামলা প্রতিহত করতেই মাইন পেতে রাখার দাবি করেছে কিয়েভ।

Reneta

জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা-ডব্লিউএফপি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতোবড় খাদ্য সংকটের মুখোমুখি হয়নি বিশ্ব। সামনে খারাপ সময় অপেক্ষা করছে বলেও সতর্কতা সংস্থাটির।

শুধু গম বা খাদ্যপণ্যই নয়, করোনা মহামারির পরপরই ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে বরাবরের মতো দরিদ্র দেশগুলোকেই কঠিন বাস্তবতা মোকাবেলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খাদ্য সঙ্কটরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT