চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় তুরস্কে ভূমিকম্প দুর্গত ১৪ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ন ১৬, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তুরস্কে শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্পের পর আকস্মিক বন্যায় তাঁবু এবং কন্টেইনারে আশ্রয় নেয়া বাসিন্দাদের মধ্যে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার তুরস্কে এই আকস্মিক বন্যা আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম, ভয়েজ অব আমেরিকা।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, গত মাসের ৭.৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাগুলো বন্যার পানিতে কর্দমাক্ত নদীতে পরিণত হয়েছে। নিহত ১৪ জন ছাড়াও জলের স্রোতে আরও অনেক মানুষ ভেসে গেছে। যাদের খোঁজ এখনও পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়াবিদরা জানান গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের একটানা মুষলধারে বৃষ্টির ফলে এই দুর্যোগের সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া দুর্যোগের ছবিগুলিতে দেখা যায়, বন্যার পানির ঢল রাস্তায় থাকা গাড়িগুলিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য স্থাপন করা অস্থায়ী আবাসনগুলোও ভেসে যাচ্ছে পানিতে।

বন্যা কবলিত স্থান তদারকি করতে দেশটির প্রেসিডেন্ট এরদোগান তার স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্যাকবলিত অঞ্চলে পাঠিয়েছেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সাংবাদিকদের বলেছেন, বর্তমানে আমাদের কাছে ১৬৩ জনের সমন্বয়ে ১০টি দল রয়েছে যারা ২৫ কিলোমিটার প্রসারিত এলাকা জুড়ে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের ডুবুরি আছে। কিন্তু খারাপ আবহাওয়া তাদের খুব একটা কিছু করতে দিচ্ছে না।

Reneta

১৪ মে তুরস্কে আসন্ন নির্বাচনের আগে ভয়াবহ ভুমিকম্পের পর এমন আকস্মিক বন্যা রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানের উপর আরও চাপ সৃষ্টি করেছে। দুই দশক শাসনের পর সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি সামলে উঠতে না পারার জন্য জনসাধারণের ক্ষিপ্ত প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছেন তিনি।

এরদোগান বেশ কয়েকবার জনসাধারণের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, কোনও জাতিই এই ধরণের বিপর্যয়ের সাথে দ্রুত মোকাবেলা করতে পারে না।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রেসিডেন্ট এরদোগানবন্যায় মৃত্যুরিসেপ তাইয়্যেপ এরদোগান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT