চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ন ০৯, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

টানা বর্ষণ এবং মুহুরি ও সেলোনিয়ার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে জেলার পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বুধবার (৯ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্যে বলা হয়, ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীসমূহের পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতি উন্নতি লাভ করতে পারে। এই অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা ভারি ও পরবর্তী দুই দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় অফিস বলছে, জেলায় ৭ জুলাই সকাল ৯টা থেকে ৯ জুলাই সকাল ৯টা পর্যন্ত ৪৮ ঘন্টায় ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্য মতে, মুহুরি নদীর পরশুরাম গেজ স্টেশন ৮ জুলাই সকাল ৬টায় পানির লেভেল ৬.৯৭ মিটার, রাত ৮টায় ১৩.৮৫ মিটার ছিল। বিপদসীমা ১২.৫৫ মিটার, এই সময়ে প্রায় ৭ মিটার পানি বৃদ্ধি পেয়েছে। যা বিপদসীমার ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

দীর্ঘ সময় বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় পরশুরামে মুহুরী নদীর ডান তীরে জিরো পয়েন্টে বাংলাদেশ-ভারত টাই বাঁধের সংযোগস্থল দিয়ে বন্যার পানি প্রবেশ করেছে। মুহুরী নদীর উভয় তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে জঙ্গলগোনা ২টি (মুহুরী, ডান তীর), উত্তর শালধর একটি (মুহুরী নদীর ডান তীর), নোয়াপুর একটি (মুহুরী নদীর বাম তীর), পশ্চিম অলকা একটি (মুহুদরী নদীর বাম তীর), ডি এম সাহেবনগর একটি (সিলোনিয়া নদীর বাম তীর), পশ্চিম গদানগর একটি (সিলোনিয়া নদীর বাম তীর), দক্ষিণ বেড়াবাড়ীয়া একটি (কহুয়া নদীর বাম তীর), পূর্ব সাতকুচিয়া একটি (কহুয়া নদীর ডান তীর), উত্তর টেটেশ্বর একটিসহ (কহুয়া নদীর বাম তীর) ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

Reneta

অন্যদিকে বুধবার সকাল থেকে ফেনী-পরশুরাম ও উপজেলা সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোয় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্যাদুর্গত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে।

চট্টগ্রাম ও সিলেটের পরিস্থিতি
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্যে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেতে পারে।

এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু ও গোমতী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে বলে বন্যা পূর্বাভাসে বলা হয়। তবে মাতামুহুরি নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী এক দিন গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, অপরদিকে সাঙ্গু ও মাতামুহুরি নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। তবে পরবর্তী দুই দিন উক্ত সকল নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে বলে উল্লেখ করা হয়।

অন্য দিকে, সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে; পরবর্তী দুই দিন নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামে বন্যাফেনীর বন্যাবন্যা পরিস্থিতিবন্যা পরিস্থিতির আরও অবনতিসিলেটে বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমিতে ‘চিলেকোঠায় চিরকুট’এর আবৃত্তি আয়োজন

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহীতে হামের সংক্রমণে শিশুর মৃত্যু

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৪ জেলায় জেলা পরিষদ প্রশাসক নিয়োগ

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT