চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নাটকে পাঁচ প্রজন্মের অভিনেত্রী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ন ১০, মার্চ ২০২৫
বিনোদন
A A

ঈদ উপলক্ষে ছোট পর্দার বেশ কিছু চেনা মুখকে একত্রিত করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার পরিচালিত নতুন নাটক ‘তোমাদের গল্প’তে দেখা যাবে দর্শকপ্রিয় অভিনয়শিল্পীদের।

এরমধ্যে আছেন পাঁচ প্রজন্মের পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও শিল্পী সরকার অপু। গত পাঁচ দিন ধরে নরসিংদীতে নাটকটির শুটিং চলছে।

‘তোমাদের গল্প’ নাটকে বিভিন্ন প্রজন্মের অভিনেতাদের মধ্যে থাকছেন ফারহান আহমেদ জোভান, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। পর্দায় তাদের রসায়ন ও খুনসুঁটি দেখা যাবে।

নিজের নতুন নাটক প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘ঈদে শহরবাসী গ্রামে পরিবারের কাছে যায়। এটা আমাদের চেনা দৃশ্যপট। সেই পটভূমিকে অবলম্বন করে একটি পরিবারের গল্প নিয়ে নাটকটি তৈরি করছি। নরসিংদীতে আমার ফুফুর বাড়িতে শুটিং হচ্ছে। চিত্রগ্রহণ করছেন সুমন হোসেন। আশা করি, এবারের ঈদুল ফিতরে দর্শকদের সম্পৃক্ত করবে আমাদের এই প্রচেষ্টা।’

বিভিন্ন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের একত্র করা প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমার এবারের নাটকের গল্পটি এমন যে, দক্ষ ও বলিষ্ঠ অভিনেতা-অভিনেত্রী প্রয়োজন ছিল। সেজন্যই দর্শকপ্রিয় অভিনয়শিল্পীদের একফ্রেমে নিয়ে আসছি। তাদের প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিজীবনে সুসম্পর্ক আছে। তারা আমার পরিবারের মতোই। তাই একটি পারিবারিক গল্প বলার জন্য এই শিল্পীদের নিয়ে কাজটি করছি।’

Reneta

নতুন নাটকটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। তিনি এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার চিত্রনাট্যের জন্য প্রশংসিত হয়েছেন।

‘তোমাদের গল্প’ নাটকে একটি নতুন গান থাকছে। এটি গেয়েছেন আরফিন রুমি। তিনিই এর সুর ও সংগীত পরিচালনা করেছেন। গানের কথা লিখেছেন জনি হক।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘তোমাদের গল্প’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তানজিম সাইয়ারা তটিনীদিলারা জামাননাটকমনিরা আক্তার মিঠুরাজশিল্পী সরকার অপুসাবেরি আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT