পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি থাকবে।
মঙ্গলবার ১০ মার্চ সংগঠনের সভাপতি এ কে আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।




