ডিজিটাল প্লাটফর্ম ‘আইজ অন ঈদুল আযহা’য় পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে। আইজ অন স্টুডিও এর ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত দশটায় প্রচার হবে সেলিব্রিটি পডকাস্ট ও সেলিব্রিটি শো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ এই আয়োজনে ঈদের আগের রাতে থাকছে ‘ঈদ স্পেশাল উইথ সৈকত সালাহউদ্দিন’। বিষয় ঈদের সিনেমা গাইড।
ঈদের দিন প্রচারিত হবে এই সময়ের সবচেয়ে আলোচিত পডকাস্ট কিংবদন্তী আলমগীর- এর ‘আমি আলমগীর’ প্রথম সিজনের শেষ পর্ব। বিষয় – ‘ট্রিবিউট টু মাই ডাইরেক্টরস’।
ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু হচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর এর প্রথম পডকাস্ট ‘আঁখির গল্প’। প্রথম পর্বের বিষয় – আমার ছেলেবেলা। এরপর থেকে প্রতি রবিবার থাকবে পডকাস্ট এর আরো পর্ব।
ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘স্ট্রেইট কাট তুষার’ সেলিব্রিটি পডকাস্ট শো-এর ঈদের বিশেষ পর্ব। অতিথি চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। উপস্থাপনায় তুষার আদিত্য।
ঈদের চতুর্থ দিন ও আয়োজনের পঞ্চম দিন থাকছে সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্টার ডায়েরি’। অতিথি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, উপস্থাপনায় সৈকত সালাহউদ্দিন।








