চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারা চেয়েছিলো হিরো, কিন্তু পেল ‘রাক্ষস’!

ঈদের ছবি ‘রাক্ষস’-এর প্রথম পোস্টার শেয়ার করে সিয়াম আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ন ১৩, মার্চ ২০২৬
বিনোদন
A A

‘বরবাদ’ দিয়ে ঢাকাই চলচ্চিত্রে তোলপাড় তুলেছিলেন নির্মাতা–প্রযোজক জুটি মেহেদী হাসান হৃদয় ও শেহরিন সুমি। এবার তার চেয়েও ভয়াবহ এক ভিজ্যুয়াল নিয়ে আসছেন তারা, ঈদে মুক্তি পাচ্ছে এই জুটি নতুন সিনেমা ‘রাক্ষস’!

গেল ডিসেম্বরে বহুল আলোচিত এই ছবির প্রথম ঝলক প্রকাশিত হয়। মাত্র কয়েক সেকেন্ডের সেই ঝলকেই স্পষ্ট করে দেওয়া হয়, ‘রাক্ষস’ মোটেও নরম কোনো সিনেমা নয়, বরং ‘বরবাদ’-এর চেয়েও আরও ভয়াবহ, আরও অন্ধকার এক ভায়োলেন্সের দুনিয়ায় নিয়ে যেতে চলেছে এই ছবি।

সেই সময়ে ঝলক দেখে সিনেমাটি নিয়ে আগ্রহী হয়ে উঠেন। ঈদের বাকি সপ্তাহ খানেক, মুক্তি প্রতীক্ষিত সব সিনেমারই টিজার, ট্রেলার এরইমধ্যে প্রকাশিত। তবে টিজার, ট্রেলার না এলেও বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রকাশিত হয় ‘রাক্ষস’-এর প্রথম পোস্টার!

চেয়ারে পায়ের উপর পা তোলা, ডান হাতে ধরা ঠোঁটে সিগারেট আর বাম হাতে রক্তমাখা চাপাতি- এই লুকেই দেখা মেলে চিত্রনায়ক সিয়ামের! তার মুখ, জামায় রক্তে ভরা। চেয়ারের চারপাশে অনেকগুলো মৃতদেহ! তাদের উপরে গোলাপের পাপড়ি উড়ছে!

পোস্টারটি শেয়ার করে সিয়াম লিখেন, তারা চেয়েছিলো একজন হিরো, কিন্তু পেল ‘রাক্ষস’! প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। ‘রাক্ষস’ একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। আমাদের বিশ্বাস ছবিটি এবারের ঈদে দর্শক পছন্দের শীর্ষে থাকবে।

ছবিটির আইটেম গানে অভিনয় করছেন পোলিশ অভিনেত্রী নাটালিয়া জানোসজেক। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেলারপোস্টারবরবাদরাক্ষসলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদসুমি
শেয়ারTweetPin

সর্বশেষ

চঞ্চল–মোশাররফের বড় পর্দায় ফেরা!

মার্চ ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা

মার্চ ১৩, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনে বিরোধী দলের দেওয়া স্লোগান আইন ও রীতির পরিপন্থি: স্পিকার

মার্চ ১৩, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT