২০২৫ সালের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা ৩১শে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ই ফেব্রুয়ারি হবে। টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম ইজতেমা সুষ্ঠুভাবে করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাবলিগ জামায়াতের সাদপন্থীরা বলছেন, প্রথম পর্বে ইজতেমা করার ব্যাপারে ছাড় দিতে রাজি নন তারা।







