স্মার্টফোন লাইন আপে যুক্ত করেছে যুগান্তকারী নতুন ফিচার ‘ম্যাগচার্জ’ যুক্ত করেছে ইনফিনিক্স। ম্যাগচার্জ-এর মতো চার্জিং সিস্টেম অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে এই প্রথম। ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসবে এই চার্জিং প্রযুক্তি।
ম্যাগনেটিক চার্জিংয়ের সুবিধাজনক ব্যবহার নিশ্চিত করতে নোট ৪০ সিরিজের সাথে আছে ম্যাগকিট। এই কিটে ফোনের ব্যাককাভার হিসেবে দেওয়া হয়েছে ম্যাগকেস। সাথে আরও আছে ম্যাগনেটিক চার্জিং প্যাড ম্যাগপ্যাড এবং ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক ম্যাগপাওয়ার।
নতুন নোট ৪০ সিরিজের নোট ৪০, নোট ৪০ প্রো, নোট ৪০ প্রো ৫জি এবং অত্যাধুনিক নোট ৪০ প্রো+ ৫জি স্মার্টফোনগুলোতে পাওয়া যাবে এই ম্যাগচার্জ ফিচারটি। এবারের এই সিরিজটিতে দেওয়া হয়েছে অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০ প্রযুক্তি, ১০০ ওয়াট পর্যন্ত মাল্টি-স্পিড ফাস্টচার্জ, এবং ২০ ওয়াটের ওয়্যারলেস ম্যাগচার্জ। এছাড়াও বিভিন্ন ধরনের চার্জিং মোড ব্যবহার করতে একটি কাস্টম চিপ দেওয়া হয়েছে এই সিরিজের ফোনগুলোতে।
স্মার্টফোন সিরিজ নিয়ে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডিরেক্টর উইকি নিইয়ে বলেন, চার্জিংয়ের অভিজ্ঞতাকেই বদলে দেবে এই সিরিজ। উদ্ভাবনী ম্যাগচার্জ অ্যাক্সেসরি কিট ফোন ব্যবহারকারীদের দেবে নিরবচ্ছিন্ন চার্জিং ইকোসিস্টেম।এসব অগ্রগতির ফলে ব্যবহারকারীরা সারাদিন, যেকোনো পরিস্থিতি ও আবহাওয়ায় পাওয়ারড-আপ থাকতে পারবেন।








