৬০, ৭০ ও আশির দশকের বিখ্যাত কন্ঠশিল্পী জিনাত রেহানা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ সকাল সাড়ে ৮ টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। গুলশান আজাদ মসজিদে জিনাত রেহানার প্রথম নামাজে জানাযা হয়। বিকেল ৩টায় চ্যানেল আইতে দ্বিতীয় জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। ‘সাগরের তীর থেকে মিস্টি কিছু হাওয়া এনে’ গানটি খ্যাত গুণী এই শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দীর্ঘ সময় কাজ করেছেন।







