চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়লেন অলক কাপালি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ন ২৯, আগস্ট ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আরেকটি মৌসুম খেললেই হয়ত ছুঁয়ে ফেলতে পারতেন প্রথম শ্রেণির ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক। নতুন মৌসুম শুরুর খুব কাছে দাঁড়িয়ে অলক কাপালি ঘোষণা দিলেন দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে অবসরের।

তবে চালিয়ে যাবেন সীমিত ওভারের ক্রিকেট। ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে সোমবার বিকেলে করা এক পোস্টে সিলেটের ক্রিকেটার অলক অবসরের কথা জানান। গত মৌসুমে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন এ ব্যাটিং অলরাউন্ডার।

১৭২ ম্যাচে ২৮৫ ইনিংস ব্যাট করে অলকের সংগ্রহ ৯,১৩৮ রান। সেঞ্চুরি রয়েছে ২০টি, ফিফটি সংখ্যা ৩৭। ২২৮ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। উইকেট ২২৭টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৭ বার।

৩৮ বছর বয়সী অলকের প্রথম শ্রেণিতে অভিষেক ২০০১ সালে। পরের বছরই জাতীয় দলে জায়গা করে নেন। খেলেছেন ১৭টি টেস্ট। দুই ফিফটিতে করেছেন ৫৮৪ রান। লেগ স্পিনে উইকেট নিয়েছেন ৬টি।

২০০৬ সালের পর আর টেস্ট খেলার সুযোগ হয়নি অলকের। জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলেছেন ২০১১ সালে।

ফেসবুক বার্তায় অলক জানান তরুণদের সুযোগ করে দেয়া ও পারিবারিক কারণে অবসরের সিদ্ধান্ত, ‘আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরো বেশী প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশী সময় দেয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০২২/২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেট অংশগ্রহণ করবো।’

Reneta

গত একবছরে আরও বেশ কয়েকজন ক্রিকেটার অবসরে গেছেন। সব ফরম্যাটকেই একসঙ্গে বিদায় জানিয়েছেন শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান। অলককে অবশ্য দেখা যাবে সাদা বলের ক্রিকেট ওয়ানডে, টি-টুয়েন্টিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: কাপালিপ্রথম শ্রেনির ক্রিকেটবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

চ্যানেল আইয়ে ভিন্নধারার অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে তারেক রহমানের অঙ্গীকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT