চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শিবিরে গোলাগুলি: দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:০৯ অপরাহ্ন ০৮, মে ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে সন্ত্রাসীদের দু’পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে।এতে দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার ৮ মে দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার কুতুপালং ৮-ডব্লিউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ।

আহতরা হলেন-উখিয়া উপজেলার ৮-ডব্লিউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১৯ ব্লকের মোহাম্মদ করিমের ছেলে ওমর ফারুক (৭) এবং আশ্রয় শিবিরটির একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ জামালের ছেলে জসিম (৬) ও মো. ইউনুসের ছেলে কলিম উল্লাহ (৩৮)।

স্থানীয়দের বরাতে ছৈয়দ হারুনুর রশীদ বলেন, সোমবার দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং ৮-ডব্লিউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার ২০/২৫ জন সন্ত্রাসী অতর্কিত এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এতে দুই শিশুসহ ৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএন -এর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধদের স্থানীয়রা উদ্ধার করে উখিয়ার কুতুপালং সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

ছৈয়দ হারুনুর রশীদ আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আধিপত্য বিস্তারগুলিবিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT