চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়সাহেব বাজার মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণ

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৫:১৩ অপরাহ্ন ১৬, জুলাই ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে বিক্ষোভ মিছিল বের করেছে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ হয়। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ১৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলা থেকে মিছিলটি বের হয়ে রায়সাহেব বাজার মোড়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, মিছিলটি কোর্ট এলাকা পার হতেই গলির ভেতর থেকে গুলিবর্ষণ শুরু হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি চালিয়েছে বলে তাদের অভিযোগ।

আহত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস মিয়া, ১৭তম আবর্তনের অনিক আর বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সহপাঠীরা।

ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ডা. আরিফ চারজন গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করে বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী জোনের এএসপি নজরুল বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি। অন্য কোনো গ্রুপ আমরা দেখিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনগুলিবর্ষণজগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশও

মার্চ ২৭, ২০২৬

মুক্তিযুদ্ধে গণহত্যার ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে ভারত: জয়সওয়াল

মার্চ ২৭, ২০২৬

৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার হবে: আইজিপি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT