পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ আগুন লেগেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের মোট ১১টি ইউনিট কাজ করছে। কারখানাটিতে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনও নিশ্চিত নয়।








