চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরমানিটোলার হাজী টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

১৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ন ২৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
বাবুবাজার এলাকায় হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: ফায়ার সার্ভিস

পুরান ঢাকার আরমানিটোলার হাজী টাওয়ার নামে ১৪ তলা একটি ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের পর পৌনে এক ঘণ্টায় ফায়ার ফাইটারদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে এ আগুনের সূত্রপাত হয়। সকাল ৬টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং ৬টা ৪৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নেভাতে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট কাজ করে। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। পরে সেখানে ডাম্পিংয়ের কাজ শুরু করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির নিচের অংশ বাণিজ্যিক হলেও উপরের অংশ আবাসিক হিসেবে ব্যবহৃত হয়। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে আটকা পড়া ১৭ জনকে বিকল্প সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়ার কর্মকর্তা।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনআরমানিটোলাপুরান ঢাকাফায়ার সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষার সব প্রার্থী বাদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রীকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কারাতে প্রশিক্ষণ নিচ্ছে ২ হাজার ছাত্রী

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যুক্তরাষ্ট্রের রাস্তায় মিললো রোহিঙ্গা শরণার্থীর মৃতদেহ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

চাঁদপুরে মিনি সুইজারল্যান্ড

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT