চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বৌদ্ধ বিহারে আগুন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:৫৮ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রামুতে অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বৌদ্ধ বিহারের সিঁড়ি পুড়ে গেছে। তবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, আজ (৬ জানুয়ারি) শনিবার ভোররাত ২টায় কক্সবাজার জেলার রামু উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় এই ঘটনা ঘটেছে। আগুনে বৌদ্ধ বিহারের কাঠের তৈরী একটি সিঁড়ি পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের পাশাপাশি এটি নাশকতা নাকি নিছক দুর্ঘটনা তা পুলিশ এখনো নিশ্চিত নয় ।

তিনি বলেন, চেরাংঘাটাস্থ রাখাইন সম্প্রদায়ের দেড়শ বছরের পুরানো কাঠের তৈরী ‘উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং) পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে রাত ২টার দিকে আকস্মিক আগুন লেগে যায়। এসময় বৌদ্ধ বিহারের ভিতরে অবস্থানকারীরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। বৌদ্ধ বিহারসহ আশাপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনা কীভাবে ঘটেছে বা কোন দুর্বৃত্তরা এই ঘটনা সংঘটন করেছে কিনা তা পুলিশ তদন্ত করছে এবং ঘটনার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর নিয়ে রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকান্ডআগুনবৌদ্ধ বিহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এমপিদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT