চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে লুটিয়ে পড়লেন ২২ বর্ষী মিডফিল্ডার, স্থগিত সিরি আ ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ন ০২, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের তখন ১৫তম মিনিট। হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্টিনার ২২ বর্ষী ফুটবলার এদোয়ার্দো বোভ। ছুটে আসেন সতীর্থরা। ইন্টার মিলানের খেলোয়াড়রাও পাশে দাঁড়ান। মাঠে কী ঘটছে শুরুতে বোঝা না গেলেও সতীর্থদের কান্না দেখে বোঝা যায় খারাপ কিছুই ঘটেছে।

ইতালিয়ান লিগ সিরি আ’তে রোববার রাতে মুখোমুখি হয়েছিল ফিওরেন্টিনা ও ইন্টার মিলান। ওই ঘটনার বন্ধ করে দেয়া হয় ম্যাচ। তার আগে দুদলের কেউই গোলের দেখা পায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলার মাঝেই মাঠে এক হাঁটু গেড়ে বসে আছেন বোভ। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে চেষ্টা করেন হেঁটে সামনে যাওয়ার। কয়েক কদম যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে চিকিৎসক দলকে মাঠে আসার জন্য ডাকেন দুদলের খেলোয়াড়রা। প্রাথমিক চিকিৎসার পর বোভকে দ্রুত নেয়া হয় হাসপাতালে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে বোভ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। ২৪ ঘণ্টা পর শারীরিক অবস্থার অগ্রগতি জানা যাবে।

চলতি মৌসুমের শুরুতে রোমা থেকে ফিওরেন্টিনার ধারে খেলতে এসেছেন বোভ। ফিওরেন্টিনার হয়ে ১১ ম্যাচে একটি গোল করেছেন তরুণ মিডফিল্ডার।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিইন্টার মিলানএদোয়ার্দো বোভফিওরেন্টিনালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজায় ফুটবল স্টেডিয়াম করার প্রতিশ্রুতি ফিফার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন প্রিন্স অ্যান্ড্রু

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ইরানকে ১০ দিন সময় দিলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬
জুলাই সনদ স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের বিষয়ে এনসিপির বক্তব্য

জুলাই সনদ স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের বিষয়ে এনসিপির বক্তব্য

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

বরিশালে হাতুড়িপেটা করে কৃষককে হত্যা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT