চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার সীমান্তে চারটি ক্রসিং পয়েন্ট বন্ধ করেছে ফিনল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

রাশিয়ার সঙ্গে সীমান্তে চারটি বর্ডার ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে নর্ডিক দেশ ফিনল্যান্ড। তবে তাদের এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি রাশিয়া।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল ২০ নভেম্বর সোমবার রাশিয়ার সঙ্গে সীমান্তে চারটি বর্ডার ক্রসিং পয়েন্ট পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড। এই চারটি সীমান্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করে প্রতিবেশী দেশ রাশিয়ার ক্ষোভের মুখে পড়েছে ফিনল্যান্ড।

ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ যাচ্ছে। রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ফিনল্যান্ডের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুই দেশ একে অপরের ওপর আস্থা রাখে। তবে ফিনল্যান্ডের এই সিদ্ধান্তে রাশিয়া মর্মাহত। ফিনল্যান্ড ক্রমশ রাশিয়া বিরোধী অবস্থন নিচ্ছে।

এদিকে ফিনল্যান্ড জানিয়েছে, অভিবাসীদের স্রোত নিয়ন্ত্রণ করতেই তারা সীমান্তের ক্রসিং পয়েন্ট বন্ধ করেছে। সীমান্তে অনিয়মিত অভিবাসী জড়ো হওয়ার পেছনে রাশিয়াকেই দায়ি করে তারা জানায়, ইউরোপীয় সীমান্তে ঢুকতে এসব অনিয়মিত অভিবাসীদের উসকে দিচ্ছে রাশিয়া।

এর আগে ফিনিশ প্রধানমন্ত্রী পেট্টেরি অরপো সাংবাদিকদের বলেন, এই চারটি ক্রসিং আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ফিনিশ সরকার মনে করে, কড়া নজরদারিতে থাকা সীমান্ত পেরিয়ে অভিবাসীদের ফিনল্যান্ডে চলে আসাই প্রমাণ করে, তাদের রাশিয়ান সীমান্ত রক্ষীরা সহযোগিতা দিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিনল্যান্ডের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে। তদের বক্তব্য, ফিনল্যান্ডের সিদ্ধান্ত দুই দেশের সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রসিং পয়েন্টদিমিত্রি পেসকভপেট্টেরি অরপোফিনল্যান্ডরাশিয়াসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে গেলেন বেনজেমা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাংলাদেশের সাথে সংহতি পাকিস্তানের ‘নাটক’ ছাড়া কিছুই নয়

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার উপকূলে পরিবারকে বাঁচাতে এক কিশোরের ঘণ্টার পর ঘণ্টা সাঁতার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মোদির সঙ্গে ফোনালাপের পর ভারতের শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT