চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারে নাও হতে পারে মেসি-ইয়ামালদের ফিনালিস্সিমা

ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ন ১১, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মধ্যপ্রাচ্যজুড়ে চলছে বোমা বর্ষণ। ইরানের উপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, বিপরীতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সেনা ঘাটিগুলোতে আক্রমণ চালাচ্ছে ইরান। কাতারে সবধরনের ফুটবল স্থগিত করা হয়েছে। ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত ফিনালিস্সিমা আয়োজন নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লুজান বলেছেন, ‘এটা হতে যাচ্ছে খুব কঠিন (দোহায় ম্যাচ)। এই চারদিন আগেও আমরা দুটি চার্টার্ড ফ্লাইট বাতিল করেছি, যেটা এই ইভেন্টের জন্য বুকড করা হয়েছিল। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা একটি সিদ্ধান্ত জানতে পারব আশা করি। এটা সম্ভবত ইউরোপে সরে যাবে, কারণ অধিকাংশ খেলোয়াড় (স্পেন ও আর্জেন্টিনার) এখানে অবস্থান করছে। এটাই হবে যৌক্তিক সিদ্ধান্ত।’

‘তবে এখানে অনেককিছু জড়িত। উয়েফা ও কনমেবলের ফিনালিস্সিমা চুক্তি হয়েছে একটি কোম্পানির মাধ্যমে, তাদের ছয়টি খেলার চুক্তি হয়েছে যার সবগুলো দোহাতে, এর মধ্যে স্পেন-আর্জেন্টিনা (২৭ মার্চ), মিশর-স্পেন (৩০ মার্চ), সৌদি আরব-সার্বিয়া (৩০ মার্চ) ও আর্জেন্টিনা-কাতার (৩১ মার্চ)। এটা একটি পুরো প্যাকেজের অংশ। কাতার ও সৌদি আরবের মতো দেশগুলোর প্রতি আমরা সমবেদনা জানাই। আমাদের একটি সমস্যা আছে, কিন্তু তাদেরও।’

লাতিন আমেরিকা ও ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ও স্পেন। দুই চ্যাম্পিয়ন দলকে নিয়ে এক ম্যাচের শিরোপা নির্ধারণী ম্যাচ ‘ফিনালিস্সিমা’। এরমধ্য দিয়ে মুখোমুখি হওয়ায় সম্ভাবনা রয়েছে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাইয়ামালকাতারফিনালিস্সিমামেসিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারে নাও হতে পারে মেসি-ইয়ামালদের ফিনালিস্সিমা

মার্চ ১১, ২০২৬

১১ মার্চ ১৯৭১: স্বাধীনতা সংগ্রামের প্রতি মাওলানা ভাসানীর পূর্ণ সমর্থন

মার্চ ১১, ২০২৬

তেল নিতে রাতেও রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

মার্চ ১১, ২০২৬

নির্যাতনের শিকার শিশুটির জীবন বাঁচলেও মা হতে পারবে না কোনোদিন

মার্চ ১১, ২০২৬

ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার রাশিয়ার

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT