চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক পাচারের অভিযোগে চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ন ০৯, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মাদক পাচারের অভিযোগে ভারতের এক চলচ্চিত্র নির্মাতাকে গ্রেপ্তার করা হয়েছে। জাফর সাদিক নামের ওই নির্মাতার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে ২ হাজার কোটি রুপির মাদক পাচারের অভিযোগ রয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দীর্ঘ ৪ মাস অভিযানের পর ৯ মার্চ শনিবার ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  ব্যুরো জাফর সাদিকে গ্রেপ্তার করে। তিনি দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।

সাদিককে মাদক পাচার নেটওয়ার্কের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো জানায়, তিনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ২ হাজার কোটি রুপির মাদক পাচার করেছেন।

সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, তিনি ৪৫ বারের বেশি বিদেশে ৩ হাজার ৫০০ কেজি সিউডোফেড্রিন পাঠিয়েছেন। এই সিন্ডিকেটের সাথে যুক্ত আরও ৩ জনকে সম্প্রতি দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্মকর্তারা চেন্নাইয়ের একটি ডাম্প ইয়ার্ডের এক রেল যাত্রীর কাছ থেকে ১৮০ কোটি রুপি মূল্যের মেথামফেটামিন (বা ক্রিস্টাল মেথ) জব্দ করার ১ সপ্তাহ পর সাদিককে গ্রেপ্তার করা হয়। ওই মাদকগুলো শ্রীলঙ্কায় পাচারের উদ্দেশ্যে ছিল।

সাদিক এই পর্যন্ত ৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন যার শেষটি চলতি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাকে ধরতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ভারতকে সহযোগিতা করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তারচলচ্চিত্র নির্মাতামাদক পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT