চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেট ইউনিভার্সিটিতে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় চলচ্চিত্র কর্মশালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০২৪
শিক্ষা
A A

চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের তত্ত্বাবধানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে একটি বিশেষ চলচ্চিত্র   কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পূর্বাচলে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে ‘মিট দ্য ডিরেক্টর : এ টক উইথ গিয়াসউদ্দিন সেলিম’ শিরোনামে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৩০ জনেরও বেশি শিক্ষার্থী।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও চলচ্চিত্রশিল্পের প্রতি আগ্রহ সৃষ্টির জন্য এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বেশি এ ধরনের আয়োজন করার প্রতিশ্রুতি দেন।

গিয়াসউদ্দিন সেলিম কর্মশালার মূল আলোচক হিসেবে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক নিয়ে তার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ‘চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় তৈরি করে।’ তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা দিন দিন বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকেই এ শিল্পের নেতৃত্ব নিতে হবে।’

কর্মশালায় সেলিম চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া, স্ক্রিপ্ট রাইটিং, পরিচালনা এবং একজন সফল পরিচালক হতে হলে কী ধরনের দক্ষতা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া, তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ এবং কৌশল সম্পর্কে মূল্যবান পরামর্শ প্রদান করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন মো. সামসুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মশালার সঞ্চালনা করেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক এবং ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আহ্বায়ক আশরাফুন নাহার।

Jui  Banner Campaign
ট্যাগ: গিয়াসউদ্দিন সেলিমচলচ্চিত্র কর্মশালাস্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT