চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উপলক্ষ্যে কানাডায় চলচ্চিত্র প্রদর্শনী

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
২:২৯ অপরাহ্ন ০৮, ডিসেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উপলক্ষ্যে কানাডার স্থানীয় সময় ৭ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৭ টায় সাস্কাটুনের কনফেডারেশন ইন হোটেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

এ সময় ‘‘ড. নুরুন নবী-আজীবন মুক্তিযোদ্ধা’’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী, রাজনীতিবিদ, সমাজকর্মী ও লেখক ড. নূরুন নবী। তার বর্ণাঢ্য ও সংগ্রামমুখর অনুকরণীয় জীবনের চিত্র নিয়ে ‘‘ড. নূরুন নবী: আজীবন মুক্তিযোদ্ধা’’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নাদিম ইকবাল।

নির্মাতা তার উদ্যম ও দক্ষতার ছাপ রেখেছেন নির্মাণশৈলীতে। ড. নূরুন নবীর লেখা সাড়া জাগানো বই ‘‘বুলেট অব সেভেন্টি ওয়ান: আ ফ্রিডম ফাইটার্স স্টোরি’’ অবলম্বনে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩০ মিনিট। চলচ্চিত্রে বাংলাদেশের ৫২ বছরের গল্প ফ্রেমবন্দি করেছেন নির্মাতা নাদিম ইকবাল।

বাংলাদেশের গৌরবময় অর্জনের কালজয়ী দৃষ্টান্ত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের বীর মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে সংগ্রাম করে এ বিজয় অর্জন করেছিলেন। এরপর যারা আত্মনিয়োগ করেছেন দেশ গড়ার কাজে ড. নূরুন নবী তাদের অন্যতম।

চলচ্চিত্রটি দেখতে আসা দর্শকরা বারবার ফিরে গেছেন অতীতের বাংলাদেশে। নতুন প্রজন্মের দর্শকরা চোখের সামনে যেন মুক্তিযুদ্ধ দেখেছেন। পিনপতন নীরবতায় উপস্থিত দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করেন।

প্রদর্শনী শেষে আয়োজকদের পক্ষে কামনাশীষ দেব, বাংলাদেশী অ্যাসোসিয়েশন অফ সাস্কাচুয়ান (বিকাশ) এর সভাপতি আরিফুর রহমান, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাইফুল আমিন, শিবশংকর পোদ্দারসহ বেশ কয়েকজন কমিউনিটির পরিচিত মুখ বক্তব্য রাখেন।

Reneta

দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী এবং নির্মাতা নাদিম ইকবাল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৫৫তম বিজয় দিবসচলচ্চিত্র প্রদর্শনীড. নুরুন নবী-আজীবন মুক্তিযোদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ের অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদকে ঘিরে বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ঢল

মার্চ ১৩, ২০২৬
বগুড়ায় টিএমএসএসের রাসায়নিক সারমুক্ত কৃষি

বগুড়ায় টিএমএসএসের রাসায়নিক সারমুক্ত কৃষি

মার্চ ১৩, ২০২৬
হরমুজ প্রণালী বন্ধই রাখতে চায় ইরান

হরমুজ প্রণালী বন্ধই রাখতে চায় ইরান

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT