চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগাল-সুইজারল্যান্ড: পরিসংখ্যান কী বলছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা শিরোপা জয়ে রাঙাতে উন্মুখ হয়ে আছেন। নকআউট পর্বে সামনে এগোতে তাদের প্রথম বাধা সুইজারল্যান্ড। শেষ ষোলোর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় লড়াই।

পরিসংখ্যান সুইসদের পক্ষে কথা বলছে। ২৫ বারের দেখায় সুইজারল্যান্ড জিতেছে ১১ বার, পর্তুগাল ৯ বার। ৫ বার হয়েছে ড্র।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৩৮ বিশ্বকাপের বাছাইপর্বে দল দুটি প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়। সেই ম্যাচ সুইসরা ২-১ গোলে জিতেছিল।

একবিংশ শতাব্দীতে লড়াইটা হয়েছে সমানে সমান। ৬ বারের দেখায় দল দুটি সমান ৩টি করে জয় ও হারের মুখ দেখেছে।

ইউরোপের এ দুদল এবারই প্রথম ফুটবলের বিশ্বআসরে মুখোমুখি হতে চলেছে। বাছাইপর্বে অবশ্য সাক্ষাৎ হয়েছে ৯ বার। পর্তুগাল জিতেছে ৪ বার, সুইজারল্যান্ড ৩ বার। ড্র হয়েছিল দুই ম্যাচে।

গ্রুপপর্বের প্রথম খেলায় ঘানার সঙ্গে জমজমাট ম্যাচে ৩-২ গোলে জিতে টুর্নামেন্ট শুরু করে পর্তুগাল। পরের ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে নকআউটের টিকিট কাটে। শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরে খায় হোঁচট।

Reneta

অন্যদিকে, ক্যামেরুনের বিপক্ষে একমাত্র গোলে ঘাম ঝরানো জয়ে বিশ্বকাপ শুরু করে সুইজারল্যান্ড। কাসেমিরোর দর্শনীয় গোলে টপ-ফেভারিট ব্রাজিলের কাছে হারে। সার্বিয়ার সঙ্গে ৩-২ গোলের জয়ে শেষ ষোলোয় পৌঁছায়।

রাতে লুসেইল স্টেডিয়ামে দুদলের লড়াইয়ের শেষ হাসি কার তা আপাতত সময়ের হাতে। জম্পেশ লড়াইয়ের প্রত্যাশা থাকছেই। অভিজ্ঞতা ও সামর্থ্যের বিচারে পর্তুগাল এগিয়ে থাকবে। হার না মানা মানসিকতার সুইজারল্যান্ডও দেবে সমান টেক্কা।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ পর্তুগাললিড ফিফা বিশ্বকাপলুসেইল স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT