চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত ডি মারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পোল্যান্ডের বিপক্ষে নকআউট নিশ্চিতের ম্যাচে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। কয়েক ধরনের চোটে ভুগতে থাকা ফরোয়ার্ডের এবার টান লেগেছে ঊরুতে। বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কয়েকঘণ্টা আগেও অনিশ্চিত আর্জেন্টাইন তারকা। তাকে ছাড়াই আক্রমণ সাজানোর পরিকল্পনা কষছেন কোচ লিওনেল স্কালোনি।

কাতার আসরে শেষ আটে ওঠার লড়াইয়ের আগে অনুশীলনেও ছিলেন না ডি মারিয়া। ৩৪ বর্ষী তারকা ফরোয়ার্ডের না খেলার বিষয়ে অবশ্য এখনও কোনো তথ্য নিশ্চিত করেনি আর্জেন্টিনা। কোচ বলেছেন, ‘ডি মারিয়া অস্বস্তিতে ছিল। প্যারানোমা শেষে আজ অথবা কাল জানতে পারব। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তিনি খেলবেন।’

ডি মারিয়ার চোটের স্পষ্ট কোনো তথ্য স্কালোনির কাছে নেই। তবে প্রতিপক্ষকে পূর্ণ সম্মান জানিয়ে সেরা ১১ জন নিয়েই একাদশ সাজানোর কথা বলেছেন স্কালোনি, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ধকল কাটিয়ে ওঠা এবং ম্যাচটি নিয়ে চিন্তা ছিল। আজ খেলোয়াড়রা অনুশীলনে কেমন করেন তা দেখে পরে সেরা একাদশের সিদ্ধান্ত নেবো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে বদলের ইঙ্গিতও দিয়েছেন স্কালোনি, ‘আমাদের ম্যাচগুলো লক্ষ্য করলে দেখবেন, বারবার একই ফুটবলারদের খেলাই না। সবার আগে প্রতিপক্ষকে দেখি এবং সেই অনুযায়ী দল সাজাই। পরপর দুই ম্যাচে একই প্রথম একাদশ নামানো বিরল ব্যাপার।’

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ডি মারিয়াফিফা বিশ্বকাপ অস্ট্রেলিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ পোল্যান্ডলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT