চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে মেসিকে বিশ্রাম দেবে না মিয়ামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ন ২৩, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ ফিফা বিশ্বকাপের বাকি আড়াই মাস। দলগুলো ব্যস্ত শেষের প্রস্তুতি নিয়ে। এসময় ক্লাবের খেলা থেকে ছুটি পাবেন না লিওনেল মেসি। বিশ্বকাপের ১৮ দিন আগে মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির শেষ ম্যাচ। এমন সময় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইন অধিনায়কে বিশ্রাম দেয়ার কথা ভাবছেন না মিয়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো।

বিশ্বকাপের আগে মেজর লিগে সকারে মে’র ২৫ তারিখ শেষ ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি, জুনের ১২ তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপ। ১৭ তারিখে ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা।

মাশ্চেরানো বলেছেন, ‘আমরা যথাসম্ভব তার যত্ন নেয়ার চেষ্টা করি। জানি সে এমন একজন খেলোয়াড়, যে মাঠে খেলতে নামলেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এর ফলে তার শরীরে কী প্রভাব পড়ে।’

মিয়ামির সাফল্যের জন্য মহাতারকাকে খেলতেই হবে, বলছেন মাশ্চেরানো- ‘আমাদের লক্ষ্যগুলো অর্জন করতে হলে সে আমাদের জন্য একজন অপরিহার্য খেলোয়াড়। সত্যি বলতে, তাকে ছাড়া আমাদের পক্ষে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো অসম্ভব হবে।’

‘তবে আমরা এটাও বুঝি, বিশ্বকাপের আগে প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। যেমন আগেও বলেছি, তাকে যেভাবে চিনি এবং তাকে নিয়ে আমাদের অনেক সিদ্ধান্তই যেহেতু পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেয়া হয়, তাই আমাদের যোগাযোগের পথ খোলা রাখতে হবে। তার শারীরিক অবস্থা এবং কেমন অনুভব করছে সেবিষয়ে নিয়মিত খোঁজখবর নিতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিফিফা বিশ্বকাপ-২০২৬লিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগে মেসিকে বিশ্রাম দেবে না মিয়ামি

মার্চ ২৩, ২০২৬

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প-স্টারমার ফোনালাপ

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি নেই ফিলিং স্টেশনগুলোতে, দীর্ঘ লাইন ও ভোগান্তি

মার্চ ২৩, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় যুক্তরাজ্যে জরুরি ‘কোবরা’ বৈঠক

মার্চ ২৩, ২০২৬

পাকিস্তান গেলেন মোস্তাফিজ-নাহিদ-শরিফুলরা

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT