চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্কার মাঝেও শক্ত বেনজেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মাসদুয়েক পর ফিফা বিশ্বকাপ, আছে নেশনস লিগের খেলা, ক্লাব ফুটবলে চলছে চ্যাম্পিয়ন্স লিগের মহারণ, এমন এক সময়ে এসে চোটে পড়েছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ স্ট্রাইকারের চোট নিয়ে তাই বাড়তি আগ্রহ, কী হবে, কী হতে চলেছে হয়ে ফুটবল পাড়ায় ঘুরছে নানা জল্পনা-কল্পনা।

কিছুক্ষণ আগে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ঊরুর চোটে পড়েছেন তাদের নাম্বার নাইন। অন্তত এক মাসের আগে তার ফেরাটাও অনিশ্চিত। ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচসহ জাতীয় দলের হয়েও তাকে পাওয়ার ব্যাপারে বাড়ছে শঙ্কা। কিন্তু নিজে দ্রুত মাঠে ফেরার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বেনজেমা।

রিয়াল মাদ্রিদ অধিনায়ক বলেছেন, ‘দোষারোপ করব না, ফেরার ব্যাপারে শক্ত থাকব।’ কঠিন সময়ে যারা তার সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছে, তাদের কথাও টুইটে লিখেছেন, ‘আমার খোঁজ নেয়ার জন্য ধন্যবাদ।’

সেল্টিকের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোটে পড়েন বেনজেমা। গ্রুপপর্বে গত মঙ্গলবার সেল্টিকের বিপক্ষে রিয়ালের শুরুর একাদশে ছিলেন। ম্যাচের ২৯তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান ৩৪ বছর বয়সী তারকা। চোট ‘গুরুতর’ কিছু নয় বলে জানানো হলেও একদিন পর খবর, ডান ঊরুর মাংসপেশিতে চোট ধরা পড়েছে। লস ব্লাঙ্কোস ক্লাবটি জানিয়েছে, দুটি জায়গায় চোটে ভুগছেন ফ্রেঞ্চম্যান।

সেমিটেন্ডিনোসাস টেন্ডনে আঘাত এবং তার ডান ঊরুর পেশিতে টান পড়ার কারণে অন্তত এক মাসের আগে মাঠে ফিরতে পারবেন না বেনজেমা। এসময়ে লা লিগায় মায়োর্কা ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে থাকতে পারবেন না। লেইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও তাকে পাবেন না কার্লো আনচেলত্তি।

Reneta

ফ্রেঞ্চম্যানের চোট নিয়ে শঙ্কায় ফ্রান্সও। বিশ্বকাপের আগে অন্যতম স্ট্রাইকারকে পুরোপুরি ফিট পেতে চাইবেন দিদিয়ের দেশম। তবে বেনজেমার চোটের যে অবস্থা, তাতে নেশনস লিগে অস্ট্রিয়া ও ডেনমার্কের বিপক্ষে তার থাকাটা অনেকটা নিশ্চিত। খুব দ্রুতই বেনজেমা মাঠে ফিরবেন বলে আশাবাদী তার ক্লাব রিয়াল মাদ্রিদও। এখন ক্লাবের ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন ফ্রেঞ্চ তারকা।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগদেশমনেশন্স লিগফিফা বিশ্বকাপ-২০২২বেনজেমারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT