চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা দ্য বেস্ট: কোথায়-কখন বসছে আয়োজন, শেষ হাসি কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ন ১৬, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্ব ফুটবলের বর্ষসেরাদের স্বীকৃতি দিতে বসছে ফিফার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ আয়োজন। অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মানিত করা হবে ২০২৫ সালের ছেলে-মেয়েদের সেরা খেলোয়াড়, কোচ, গোলকিপারদের। ফিফার দশম এ অনুষ্ঠানে মোট ১২টি ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার।

এবারের অনুষ্ঠান হবে কাতারের রাজধানী দোহায়। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় শুরু হবে জমকালো আয়োজন। বিশ্বের মানুষ যা বিনামূল্যে দেখতে পাবে ফিফার ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারে, তাদের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

চারটি বিভাগে ভোট হবে। প্রত্যেক ফিফা নিবন্ধিত জাতীয় দলের অধিনায়ক ও একজন মনোনীত কোচ ভোট দেয়ার যোগ্য। প্রতি দেশের একজন মনোনীত সাংবাদিক ও অনলাইনে ভক্তদের ভোট পড়েছে। চার বিভাগের ভোটারদের সমান অংশগ্রহণে ভোটিং হয়েছে। সবাই তিনজনকে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। প্রথম সেরা ৫ পয়েন্ট, দ্বিতীয় সেরা ৩ পয়েন্ট ও তৃতীয় সেরা ১ পয়েন্ট পেয়েছেন। সব পয়েন্ট যোগ করে নির্বাচিত হবেন সেরা খেলোয়াড়।

সেরা একাদশ নির্বাচনেও ভক্তদের ভোট ছিল। সেরা গোলের পুরস্কার মার্তা ও পুসকাস অ্যাওয়ার্ড জয়ী নির্বাচিত হবেন ভক্ত ও সাবেক ফুটবলারদের ভোটে। ফিফা ফ্যান অ্যাওয়ার্ড নির্বাচনে শুধু ভক্তদের ভোটই নেয়া হয়েছে। আর বিশেষজ্ঞ এক প্যানেল নির্ধারণ করবে ফেয়ার প্লে পুরস্কার।

মোট ১২টি বিভাগে দেয়া হবে পুরস্কার। দ্য বেস্ট ফিফা নারী খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা পুরুষ খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা নারী দলের কোচ, দ্য বেস্ট ফিফা পুরুষ দলের কোচ, দ্য বেস্ট ফিফা নারী গোলরক্ষক, দ্য বেস্ট ফিফা পুরুষ গোলরক্ষক, দ্য বেস্ট ফিফা নারী বর্ষসেরা একাদশ, দ্য বেস্ট ফিফার পুরুষ বর্ষসেরা একাদশ, ফিফা মার্তা অ্যাওয়ার্ড (নারীদের বর্ষসেরা গোল), ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের বর্ষসেরা গোল), ফিফা ফ্যান অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।

গত ব্যালন ডি’অর জয়ী উসমানে ডেম্বেলে, রাফিনহা, পেদ্রি, আশরাফ হাকিমি, লামিন ইয়ামাল, মোহাম্মেদ সালাহ, ভিতিনহা, নুনো মেন্ডেজ, কোল পালমার, হ্যারি কেন, কাইলিয়ান এমবাপে আছেন সংক্ষিপ্ত তালিকায়।

Reneta

মেয়েদের তালিকায় আছেন ব্যালন ডি’অর জয়ী আইতানা বোনমাতি, স্যান্ডি বাল্টিমোর, নাতালি বিওর্ন, লুসি ব্রোঞ্চ, মারিয়ানো কালডেন্তি, তাওমা চিয়োনগা, কাড্ডিয়াতো দিয়ানো, মেলিশি দিয়ার্নি, মেলসি দুমুর্নে, প্যাট্রি গুইজারো, লিন্ডসি হিপস, লরেন জেমস, কোল কেলি, এওয়া পাজর, ক্লোডিয়া পিনা, আলেক্সিয়া পুত্তেলাস, অ্যালেসিয়া রুসো, লে উইলিয়ামসন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ামালউসমানকাতারদোহাপিএসজিফিফাফিফা দ্য বেস্টবার্সেলোনাবোনমাতিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT