চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা বর্ষসেরার মনোনয়নে মেসি-হালান্ড, সঙ্গে আরও যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ন ২৯, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা দ্য বেস্ট ২০২৪-এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ছেলেদের ১১ জনের সংক্ষিপ্তে স্থান পেয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ও ইন্টার মিয়ামি ফরোয়ার্ড লিওনেল মেসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন বিভিন্ন দেশ ও ক্লাবের ১৬ জন, আছেন টানা দুবার ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনার আইতানা বোনমাতি।

সমর্থকরা ছেলেদের সেরা ১১ এবং মেয়েদের সেরা ১১ খেলোয়াড় নির্বাচনের জন্য ভোট দিতে পারবেন। ছেলে ও মেয়েদের সেরা খেলোয়াড় নির্বাচনে ১০ ডিসেম্বর পর্যন্ত ভোট দেয়া যাবে। ফিফা মেয়েদের ফুটবলে মার্তা অ্যাওয়ার্ড নামের নতুন একটি পুরস্কার যোগ করেছে। সেরা গোলের জন্য পুরস্কারটি দেয়া হবে।

মেসির সাথে তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রদ্রি, রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, কাইলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, দানি কার্ভাহাল, টনি ক্রুস, ফেদেরিকো ভালভার্দে, বেয়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান রিৎজ ও বার্সেলোনার লামিন ইয়ামাল।

মেয়েদের তালিকায় স্থান পাওয়া বার্সেলোনার সাতজনের অন্যরা হলেন- ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন (নরওয়ে), কিয়েরা ওয়ালশ (ইংল্যান্ড), লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড), মারিওনা ক্যালডেন্টি (স্পেন), ওনা বাটলে (স্পেন), সালমা প্যারালুয়েলো (স্পেন)।

বারবারা বান্দা (জাম্বিয়া), সাংহাই শেংলি/অরল্যান্ডো প্রাইড, ম্যানচেস্টার সিটির খাদিজা শ (জ্যামাইকা), লরেন হেম্প (ইংল্যান্ড), লিন্ডসে হোরান (মার্কিন যুক্তরাষ্ট্র) অলিম্পিক লায়নেস, ম্যালরি সোয়ানসন (মার্কিন যুক্তরাষ্ট্র) শিকাগো রেড স্টারস, নাওমি গিরমা (মার্কিন যুক্তরাষ্ট্র) সান দিয়েগো ওয়েভ, সোফিয়া স্মিথ (মার্কিন যুক্তরাষ্ট্র) পোর্টল্যান্ড থর্নস, তাবিথা চাউইঙ্গা (মালাউই) প্যারিস সেন্ট জার্মেইন/অলিম্পিক লায়নেস এবং ট্রিনিটি রডম্যান (মার্কিন যুক্তরাষ্ট্র) ওয়াশিংটন স্পিরিট।

Reneta

ছেলেদের বর্ষসেরা কোচের তালিকায় স্থান পেয়েছেন পাঁচজন। আছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী পেপ গার্দিওলাসহ ইউরোজয়ী স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি এবং বেয়ার লেভারকুসেনের জাভি আলোনসো।

মেয়েদের তালিকায় এ সংখ্যার পরিমাণ বেশি, আটজন। আছেন ব্রাজিলের কোচ আর্থার ইলিয়াস, ইংল্যান্ডের এমা হায়েস, ম্যানচেস্টার সিটির গ্যারেথ টেইলর, বার্সেলোনার জোনাটান গিরাল্ডেজ।

বাকিরা হলেন- এলেনা সাদিকু (সুইডেন) সেল্টিক, ফুতোশি ইকেদা (জাপান) জাপান, স্যান্ডরিন সাউবেরান্ড (ফ্রান্স) প্যারিস এফসি এবং সোনিয়া বোম্পাস্টার (ফ্রান্স) অলিম্পিক লায়নেস/চেলসি।

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফাবার্সেলোনামেসিরিয়াললিড স্পোর্টসস্কালোনিস্পেনহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আপনি সফল কিনা- প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অবশেষে ভোট দিলেন হান্নান মাসউদ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজকে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাংলাদশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT