পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় আয়োজন বৈসাবি ঘিরে পাহাড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। মূলত ১২ এপ্রিল থেকে পাহাড়ে বৈসাবীর মূল উৎসব শুরু হলেও এপ্রিলের প্রথম থেকেই বৈসাবী মেলার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পাহাড়ী-বাঙ্গালী সকল সম্প্রদায়ের উপস্থিতিতে বৈসাবী উৎসবের প্রস্তুতি আরো রঙিন হয়ে উঠেছে।






