চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদ পেলেন ‘আলী যাকের সম্মান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০২১
বিনোদন
A A

বাংলা নাট্যাঙ্গনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব আলী যাকের। নাটকের চর্চা, প্রসার ও নাট্য আন্দোলনে বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকেই রেখেছেন অগ্রণী ভূমিকা। রচনা, অভিনয় ও নির্দেশনা- শিল্পের তিন মাধ্যমেই ঘটিয়েছিলেন নিজের সফল বহিঃপ্রকাশ।

গুণী এই মানুষের জীবন ও কর্মকে উদযাপন করতেই রেপার্টরি থিয়েটার দল আগন্তুক এর উদ্যোগ ও এইচএসবিসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় ‘চিত্রপটের চিত্রকর আলী যাকের’।

অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার দেয়া হলো ‘আলী যাকের সম্মান’ পদক। আর প্রথমবার এই পদকটি পেলেন দুই গুণী নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদ।

আগন্তুকের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক অনুষ্ঠানে দুই গুণীর হাতে তুলে দেওয়া হয় এই পদক। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও নাচের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। তারপর মঞ্চে আসেন সারা যাকের। তিনি পদক প্রাপ্তদের নাম ঘোষণা করেন। ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদকে একটি করে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।

আলী যাকেরের নামে পদক প্রাপ্তির পর ফেরদৌসী মজুমদার বলেন, দেওয়ান গাজীর চরিত্রে আলী যাকেরের মতো অভিনেতা আর কখনো আসবে কি না জানি না। মঞ্চে ও টেলিভিশনে তার সঙ্গে অভিনয় করেছি। অসাধারণ অভিনয় ক্ষমতা ছিল তার।

মামুনুর রশীদ বলেন, স্বাধীন বাংলা বেতারে একসঙ্গে কাজ করার সময় আমরা দুজনেই কথা দিয়েছিলাম দেশ স্বাধীনের পর নাটক করব। সেভাবেই নাটক শুরু করি। একটা জীবন আমরা নাটকের সঙ্গে কাটিয়ে দিলাম। তার অভাববোধটা বড় বেশি কাজ করছে।

Reneta

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, নাট্যকার মাসুম রেজা, ইরেশ যাকের প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ত্রপা মজুমদার ও পান্থ শাহরিয়ার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আলী যাকেরথিয়েটারনাটকনির্দেশনাফেরদৌসী মজুমদারমামুনুর রশীদলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT