চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশবাসীকে পাহারা দিতে বিজিবি হতে চান শহীদ ফেলানীর ভাই

আহসান কামরুলআহসান কামরুল
২:১৫ অপরাহ্ন ১৬, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে শহীদ ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বলেছেন, সীমান্তে আর কোন বাংলাদেশির মরদেহ যেন ঝুলে না থাকে। সেজন্য দেশবাসীকে পাহারা দিতে আমি বিজিবিতে যোগ দিতে চাই। যোগ্যতার আলোকে সুযোগ পেলে আমি বিজিবিতে যোগ দেব।

ফেলানীর পরিবারের সাথে ইফতার ও ঈদ উপহার প্রদান করতে গণমাধ্যম বিষয়ক গ্রুপ মিডিয়া মনিটর এর প্রতিনিধি দল সম্প্রতি কুড়িগ্রামে তাদের বাড়িতে যায়। এসময় সাংবাদিকদের সাথে আলাপচারিতায় একথা জানান ফেলানীর ছোট ভাই আরফান হোসেন।

আরফান বলেন, বড় বোন যখন গুলিতে শহীদ হন, তখন আমার বয়স মাত্র ৭ বছর। আপার সাথে আমার তেমন কোন স্মৃতি মনে নেই। ধীরে ধীরে যখন বড় হচ্ছিলাম, তখন বুঝেছি, কীভাবে আপাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সীমান্তে বাংলাদেশের আর কোন মানুষকে যেন এভাবে হত্যা করা না হয়, সেটি আমি চাই। দুই দেশের সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

ফেলানীর ছোট ভাইয়ের মতে, সীমান্তে যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া যেতে পারে। শাস্তি দেয়া যায়। কিন্তু তাই বলে গুলি করে মেরে ফেলার অধিকার কোন আইনে নেই। আমার বোন ফেলানী তো কোন অন্যায় করেনি। চোরাকারবার করেনি। আমার বোনকে কেন গুলি করা হলো। কেন খুন করা হলো? আর কোন বোনের সাথে যেন এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয়।

আরফান হোসেন জানান, সেই ঘটনার পর থেকে আমাদের পরিবারের পাশে ছিল বিজিবি। ছোটবেলা থেকেই আমরা ভাই-বোনেরা বিজিবির সহায়তা পেয়ে আসছি। সীমান্তে বিজিবি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। আমি সুযোগ পেলে বিজিবিতে যোগ দিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমার বোনের মতো আর কোন বোনকে যেন কাঁটাতারে ঝুলে থাকতে না হয়, সেজন্য কাজ করতে চাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছোট ভাই আরফান হোসেনফেলানীবিজিবিবিজিবি হতে চায়শহীদ ফেলানী
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT