চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ প্রত্যাবর্তনে ফাইনালে মোহামেডান

ফেডারেশন কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ০৭, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আক্রমণের পসরা সাজিয়েও গোল নামক সোনার হরিণের দেখা পাচ্ছিল না মোহামেডান স্পোর্টিং ক্লাব। উল্টো ধারার বিপরীতে খেলে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে পিছিয়ে পড়ে। শেষে দারুণ প্রত্যাবর্তনে ২-১ গোলের জয়ে আবারও ফেডারেশন কাপের ফাইনালের টিকিট নিজেদের হাতে নিয়েছে সাদা-কালো দলটি।

আগামী ১৪মে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। জয়ী দলটি হবে মোহামেডানের প্রতিপক্ষ। ফেডারেশন কাপের ফাইনাল গড়াবে ২১মে।

মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যেতে পারত মোহামেডান। মিডফিল্ডার আরিফ হোসেনের লম্বা পাসে বল নেন শাহরিয়ার ইমন। ডানপ্রান্ত থেকে তার বাড়ানো বলে হেড করেন ইমানুয়েল সানডে। অল্পের জন্য বল জালে না জড়িয়ে পোস্টের বাইরে দিয়ে যায়।

আট মিনিট পর প্রতিপক্ষের তিনজনের ভেতর ইমন পাস দেন। ডি বক্সের দিকে সোলেমান দিয়াবাতে অনেকটা এগিয়ে গেলেও বলের গতি বেশি থাকায় গোলরক্ষক শেষমুহূর্তে ধরে ফেলেন।

শাহেদের পাসে বক্সে ঢুকে যান শাহ কাজিম কিরমানি। মোহামেডান গোলরক্ষক সুজন এগিয়ে আসলেও তা বিপদমুক্ত করতে পারেননি। ২৬ মিনিটে কিরমানি সুযোগ কাজে লাগাতে না পারায় পুলিশ লিড পায়নি।

ম্যাচের ৪১ মিনিটে ইমনের হেড ঠেকান গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলা গোলরক্ষক বিপু। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ঈসা ফয়সালের দূরপাল্লার শট সাদা-কালোদের গোলরক্ষক হোসেন সুজন পাঞ্চে ফেরান। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।

Reneta

দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার ধারার বিপরীতে লিড পায় পুলিশ। এডওয়ার্ড মুনিলোর ফ্রি-কিকে পোস্টের একদম মুখে থেকে ডান পায়ের টোকায় ৪৭ মিনিটে ফাঁকা জালে বল জড়ান উজবেক ফুটবলার আখরোরবেক উকতামোভ।

পিছিয়ে পড়ে একের পর আক্রমণে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মোহামেডান। কখনো আবার দুদলের খেলোয়াড়দের শারীরিক শক্তি প্রদর্শন ও তর্কেও লিপ্ত হতে দেখা যায়।

মোহামেডানের ডেরায় ৬৮ মিনিটে ফেরে স্বস্তি। দিয়াবাতের শট ব্লক হলেও ফিরতি বলে কিক নেন আরিফ। গোলমুখে থাকা নাইজেরিয়ান মিডফিল্ডার ইমানুয়ের সানডে সরাসরি আসতে থাকা বলে ডানপায়ের শটে নিশানাভেদ করেন।

দিয়াবাতের কাটব্যাকে ৭৮ মিনিটে ইমন ও সানডে সহজ সুযোগ হারালে লিড পায়নি সাদা-কালো দলটি। পরের মিনিটে অবশ্য আরিফের কাছ থেকে বল পাওয়া সানডের অ্যাসিস্টে বল নিয়ে অনেকটা ফাঁকা জালে হেডে বল জড়িয়ে বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনালের পথে এগিয়ে রাখেন মিডফিল্ডার ইমন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে সুজনের ভুলে গোল হজমের শঙ্কায় পড়ে মোহামেডান। রক্ষণের ফুটবলারের তৎপরতায় ঐতিহ্যবাহী ক্লাবটি বেঁচে যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশফেডারেশন কাপমোহামেডানলিড স্পোর্টসসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬

হান্ড্রেডে ভারতীয় মালিকানার দলে জায়গা পাবে না পাকিস্তানিরা?

ফেব্রুয়ারি ২০, ২০২৬

র‌্যাবের ৬৪ সিসি ক্যামেরা ও স্পেশাল ফোর্স প্রস্তুত

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT