নিজ মেয়ের সম্মান রক্ষায় দাঁড়ানো এক বাবা নির্মমভাবে প্রাণ হারালেন। মেয়েকে ইভ টিজিংয়ের করায় প্রতিবাদ করেছিলেন তিনি। এ কারণে মাথায় ইট দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়।
রাজশাহীর মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন। তার বয়স ৪৫ বছর। তিনি পেশায় বাসচালক ছিলেন। নিহত আকরাম রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে চলছিল তাঁর ছোট্ট সংসার।








