চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
৪:২২ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ১৬ এপ্রিল রাত ১০টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আকরাম আলী।

স্থানীয়দের দেয়া তথ্য মতে, নিহতের মেয়ে আলফি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আলফি বুধবার সকালে প্রাইভেট পড়ে নগরীর তালাইমারী শহীদ মিনার মোড়ে অটো থেকে নেমে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় স্থানীয় বখাটে নাট্টু ওই মেয়েকে ইফটিজিং করে। আলফি বাড়িতে এসে বিষয়টি তার মা-বাবাকে বলেন। বাবা আকরাম বিষয়টি প্রতিবেশি নাট্টুর বাবা-মাকে জানান। এতে নাট্টু ক্ষিপ্ত হয়।

এরপর বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে আকরামের ছেলে ইমাম হাসান অনন্তকে শহীদ মিনার এলাকার সড়কে দলবল নিয়ে পেটাতে শুরু করে। এসময় তার বাবা আকরাম ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারতে শুরু করে। এক পর্যায়ে ইট দিয়ে আকরামের মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, নিহতের ছেলে অনন্ত ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অন্তত ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইফটিজিংরাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT