চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চাষা ভূষারা এই সরকারের চেয়ে ভালো দেশ চালাতে পারবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ন ২৬, জুলাই ২০২৫
বাংলাদেশ
A A

ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন, বাগদা ফার্মের জমি প্রকৃত মালিকদের ফেরত দেয়া, হাট-ঘাটের ইজারাদারী প্রথা বাতিল সহ ৮ দফা দাবীতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ৩টি সংগঠন। সমাবেশে সরকারকে চ্যালেঞ্জ করে বক্তরা বলেন, এই সরকার ১১ মাসে যা পারেনি, চাষা ভূষা, অশিক্ষিত,গরীবরা তা এক মাসে করে দেখাতে পারবে। 

শনিবার (২৬ জুলাই) ঢাকার প্রেসক্লাবে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন ও সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি যৌথভাবে এ আয়োজন করে।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারাজীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর তারা কৃষি, কৃষক, জেলে, সাঁওতাল, ভূমিহীনদের জন্য কোন উদ্যোগ নেন নাই।

সরকারকে চ্যালেঞ্জ করে নাসিরুদ্দিন বলেন, আপনারা যেটা ১১ মাসে পারেন নাই, আমরা চাষা ভূষা, অশিক্ষিত, গরীবরা সেটা এক মাসে করে দেখাতে পারবো।

রাষ্ট্র পরিচালনায় গরীব ভূমিহীন, কৃষক, জেলে, সাঁওতাল, সাধু-সন্ন্যাসী, দলিত, পাহাড়ী সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত সহ সমাবেশে উল্লেখিত ৮ দফা অবিলম্বে সরকারকে পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, ৭১ এর মতো, ৯০ এর মতো আবারো জনগণের রক্ত ঘামের উপর অর্জিত বিজয় এক দুইটি দল তাদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। ফলাফল হচ্ছে বিজয়টাই বেহাত হবার উপক্রম হচ্ছে। আবারো এখানে ফ্যাসিবাদ জেঁকে বসার উপক্রম হয়েছে। যারা জনগণের সাথে আবারো প্রতারণার ফন্দি করছেন, তাদের উপর ইতিহাসের লানত পড়বে। হাসিনার মতো তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।

Reneta

হাসনাত কাইয়ুম সকল রাজনৈতিক দলকে বিচার, টেকসই সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল রাজনীতি করার আহ্বান জানান।

সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার আব্দুস শুকুর মিয়া,বরিশালের সাইফুর রহমান, নোয়াখালীর সামছুদ্দিন রাকিব,চট্টগ্রাম জেলার সমীরণ বড়ুয়া, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মিন্টু মিয়া, ঢাকা জেলার প্রধান সমন্বয়ক লিটন কবিরাজ, সংগঠক আনসার আলী দুলাল, নাহিদ হাসান নলেজ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে আগামীকাল রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৮ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি দেয়া হবে বলে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৮ দফা দাবীবাংলাদেশ ভূমিহীন আন্দোলনভূমি ও কৃষি সংস্কার কমিশনসাহেবগঞ্জ বাগদা ফার্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিচার্ড ইমেজ: এআই

ঢাকার ঈদ উদ্‌যাপন: নবাব থেকে জেন-জি

মার্চ ২০, ২০২৬
ফিচার্ড ইমেজ: এআই

ঈদে মজাদার রান্নার প্রস্তুতি, ঘরে ঘরে উৎসবের সুগন্ধ

মার্চ ২০, ২০২৬
ফিচার্ড ইমেজ: এআই

ঈদে কম খরচে ঘর সাজাবেন যেভাবে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজের পর এবার বাব এল-মান্দেবে নতুন অস্থিরতার আশঙ্কা

মার্চ ২০, ২০২৬

নাটোরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৫

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT