চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম: ফারিয়া

ফারিয়া শাহরিন মনে করেন,“১০০ কাজের চেয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর মতো ১টা কোয়ালিটি কাজ যথেষ্ট”

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অন্তরা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ফারিয়া শাহরিন। চরিত্রটির মাধ্যমে তিনি দেশ-বিদেশে নানা সম্মানও পেয়েছেন। সিরিয়ালটির পঞ্চম সিজন প্রচারে এলেও এতোদিন স্ক্রিনে পাওয়া যায়নি অন্তরাকে!

অবশেষে চ্যাপ্টার সিক্সে এন্ট্রি হলো তার। দুই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরতে পেরে ফারিয়া শাহরিন দারুণ উচ্ছ্বসিত। জানালেন, তার দুই বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে ফারিয়া শাহরিন বললেন, প্রায় দুই বছর আমি ব্যাচেলর পয়েন্টের জন্য অপেক্ষা করেছি। এই সিরিয়ালের অন্য কোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি। অনেক অপেক্ষার পর অবশেষে চ্যাপ্টার ৬-এ নিজেকে বঙ্গ-তে দেখে খুব শান্তি লাগছে। আশা করছি, দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে, কারণ আমি অনেক পরে এন্ট্রি নিলাম।

এই দুটি বছর ফারিয়া শাহরিনকে দেখার জন্য দর্শকরাও অস্থির হয়ে ছিলেন। তিনি বলেন, এতদিন আমার কমেন্ট বক্স ভর্তি একটা কমেন্ট প্রশ্ন ছিল আমাকে কেন দেখা যাচ্ছে না সিজন ৫-এ? আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে সব উত্তর একসাথে দিয়ে দিলাম।

ফারিয়া শাহরিন বলেন, আমি কাজটা ভালোবেসে করি, টাকার জন্য করিনা। এজন্য ১০০ কাজের চেয়ে ব্যাচেলর পয়েন্টের মতো ১টা কোয়ালিটি কাজ যথেষ্ট।

সিরিয়ালটির নিয়মিত দর্শকদের কাছে শুভ ওরফে মিশু সাব্বিরের সঙ্গে অন্তরার জমিয়ে প্রেমের খুনসুটি ব্যাপক বিনোদিত করতো। সেই শুভ এবারের সিজনে কিছুটা মিসিং!

Reneta

শুভ তো ব্যাচেলরদের ফ্ল্যাটে নিয়মিত নেই, তাহলে অন্তরার কী হবে? উত্তরে ফারিয়া বললেন, শুভ ছাড়াও অন্তরা যে টিকে থাকতে পারে সেটাই হয়তো দেখানো হবে এবার। কার সাথে পেয়ার হবে সেটা বলা যাচ্ছে না। তবে এবার নিজের পরিচয় নিয়ে অন্তরা একেবারে অন্যভাবে আসছে। তবে অন্তরা একাই ১০০ সেটা হয়তো প্রুভ করে দেখাবে।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, অর্চিতা স্পর্শিয়া, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও নাটকটি দেখা যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াআবদুল্লাহ রানাচাষী আলমজিয়াউল হক পলাশতৌসিফ মাহবুবপাভেলফারিয়া শাহরিনব্যাচেলর পয়েন্টমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশামীমা নাজনীনসিনেমাসিরিয়ালস্ক্রিন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬

জ্বালানি সংকট নেই, নিয়ন্ত্রিত ব্যবহারে সমস্যা হবে না: তথ্যমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬

সংঘাত নিরসনে ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মার্চ ২৫, ২০২৬

অস্ট্রেলিয়ায় ধর্মঘট, ২০ বছর পর বড় কর্মবিরতিতে সাংবাদিকরা

মার্চ ২৫, ২০২৬
কাইলিয়ান এমবাপে

ভুল হাঁটুতে পরীক্ষা করায় রিয়ালের উপর ক্ষুব্ধ এমবাপে

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT