চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির প্রয়াত মহাসচিবের পরিবারের কাছে ‘চাঁদাবাজির ঘটনায়’ মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ন ০৭, অক্টোবর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছে যুবদলের নেতা পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। তবে ঘটনার তিন দিন পার হলেও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মগবাজারের নয়াটোলায় গ্রিনওয়ে এলাকার ৬৫৩ নম্বর বাসার চতুর্থ তলার ৪/বি ফ্ল্যাট থেকে চাঁদা নেওয়া হয়। ওই বাসায় খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে প্রয়াত খন্দকার আব্দুল হামিদ ডাবলুর স্ত্রী মিতুলের বোন নিপা থাকেন। শাওন, হাবিব, সাজিদ ও সানি সেখানে গিয়ে চাঁদা দাবি করেন। তারা চাঁদা নিয়ে চলে যাওয়ার সময় বাসা ছেড়ে দিতে বলেন। তা না হলে মেরে ফেলার হুমকি দেন।

রোববার এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আবদুল হামিদের স্ত্রী তানজিন হামিদ মিতুল।

খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ তানজিল হামিদ মিতুল বলেন, গত শুক্রবার রাতে মগবাজারের বাসায় তার বড় বোন শারমিন ওয়াদুদ নিপাকে জিম্মি করে এক লাখ টাকা চাঁদা চাওয়া হয়। বাসায় টাকা না থাকায় সিটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে এবং ২০ হাজার টাকার চেক দিতে হয় চাঁদাবাজদের। টাকা নেওয়ার সময় শাওন নামে একজন হাতিরঝিল থানা যুবদলের নেতা এবং হাবিব নামে একজন থানা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক পরিচয় দেন।

মিতুল বলেন, ‘শুক্রবার রাতে বড় বোন নিপা ফোন করে জানান, জরুরি ভিত্তিতে এক লাখ টাকা দরকার। ফোন পেয়ে ওই রাতেই তাঁর বাসায় গিয়ে দেখি, চার যুবক চাঁদার জন্য চাপ দিচ্ছে। তাদের আসার কারণ জানতে চাইলে শাওন কোমরে থাকা দেশীয় অস্ত্র বের করে ভয় দেখায়। আমি তাকে বলি, তুমি চেনো আমাদের? তখন উল্টো তারা বলে, আপনি বুঝতেছেন না– এখন সময়টা কী। খন্দকার দেলোয়ার হোসেনের পরিচয় দেওয়ার পর তারা আরও খারাপ আচরণ করে। মোবাইল ফোন কেড়ে নেয়। কাউকে ফোন করতেও দেয়নি।’

তিনি জানান, ভয়ে রাতেই মগবাজার সিটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে সানিকে দেওয়া হয়। আরও ২০ হাজার টাকার একটি চেক দেওয়া হয় তাদের। তবে সেটা দিয়ে তারা টাকা তুলেছে কিনা, জানতে পারেননি। পরদিন শনিবার রাতে আবারও নিপার বাসায় এসে ফ্ল্যাট খালি করার জন্য হুমকি দিয়ে যায় তারা। আগামী মাসের মধ্যে ফ্ল্যাট খালি না করলে তাদের হত্যা করা হবে বলে হুমকি দেয়।তিনি জানান, জড়িতদের কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি তাদের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। তবে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

Reneta

এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু চ্যানেল আই অনলাইনকে বলেন, মামলা করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তসহ রাজনৈতিক পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির ষষ্ঠ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা-১ ও মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর) আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ভাষা আন্দোলনে ভূমিকার জন্য ২০০৫ সালে একুশে পদকে ভূষিত হন। সেই সঙ্গে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে তিনি সরকারদলীয় এবং সপ্তম সংসদে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতিও ছিলেন দীর্ঘদিন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি বিএনপির নেতৃত্বাধীন ৭ দলের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ছিলেন।

২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদাবাজিপুলিশবিএনপিহাতিরঝিল থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের হুমকির জবাবে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

মার্চ ২৩, ২০২৬

যেকোনো সময় বন্ধ হওয়ার শঙ্কায় সারাদেশের পেট্রোল পাম্প

মার্চ ২৩, ২০২৬

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি

মার্চ ২৩, ২০২৬

খামেনির পূর্বপুরুষদের শিকড় ভারতের এক প্রত্যন্ত গ্রামে

মার্চ ২৩, ২০২৬

ভিনিসিয়াসের জোড়া গোল, বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমল রিয়ালের

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT