রাজধানীর শাহবাগে প্রধান সড়ক অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের পরিবারের সদস্যরা।
আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার এই অবরোধের ফলে বন্ধ হয়ে গেছে শাহবাগ চৌরাস্তা থেকে ইন্টারকন্টিনেন্টাল কনস্ট্রাকশন পর্যন্ত যানবাহন চলাচল।
আহতদের পরিবারের সদস্যরা বলছেন, সরকার ৩টি ক্যাটাগরি করে আহতদের চিকিৎসা দিচ্ছে যা খুবই বৈষম্যমূলক। তাই সকল আহতদের একই ক্যাটাগরিতে চিকিৎসা প্রদানের দাবি জানাচ্ছেন তারা।
এছাড়া প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে হট-লাইন সেবা চালু করার দাবি জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতদের পরিবারের সদস্যরা।








