প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের বিভিন্ন চলমান কর্মসূচির অগ্রগতির বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি বলেন, আসন্ন সংসদ অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণে সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর আপডেট থাকবে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হবে।
তথ্যমন্ত্রী জানান, এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়ে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র রাষ্ট্রপতির ভাষণে প্রতিফলিত হবে।







