নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। শুরুতে ১৪টি জেলা ও থানায় ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও জানান তিনি।


