চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
১২:৩৯ পূর্বাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জয়ের উচ্ছ্বাসে ভেসে না গিয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারীভাবে বিজয়ীর ফল প্রকাশের পর তিনি নিজের নেতাকর্মীদের এ বার্তা দিয়েছেন।

ভোটের ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, এই জয় মানুষের জয়। কিন্তু আমাদের এখানেই থেমে থাকলে চলবে না। সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে, যাতে ভবিষ্যতে আরও বড় জয় অর্জন করা সম্ভব হয়।

জয়ের পর কর্মীদের মধ্যে অতি-উৎসাহ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, একটি কথা পরিষ্কার করে বলতে চাই, কোনও অপরাধমূলক কাজ বরদাস্ত করা হবে না। তিনি যত বড় নেতাই হোন না কেন, দলের সুনাম ক্ষুণ্ণ করলে কড়া ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করব না।

কর্মীদের উদ্দেশে তার সাফ বার্তা, জিতে গিয়েছি বলে যা খুশি তাই করবেন, সেটা হবে না। আইনের বাইরে কেউ কিছু করতে পারবেন না।

রাজনৈতিক সৌজন্যের আহ্বান জানিয়ে তিনি নির্দেশ দেন, অন্য কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির সঙ্গে যেন কোনও ধরনের তর্ক-বিতর্ক বা সংঘর্ষে জড়ানো না হয়। আগামীর পরিকল্পনা প্রসঙ্গে ফখরুল জানান, তাদের দল সরকার গঠন করলে সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু এবং বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা অগ্রাধিকার পাবে।

Reneta

ব্যক্তিগত আবেগ প্রকাশ করে তিনি বলেন, জীবনের সায়াহ্নে এসে এই জয় তাকে গভীরভাবে আপ্লুত করেছে। ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমি চিরঋণী। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তাতে আমি অভিভূত। সব সময় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারলেও স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: কঠোর বার্তাজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬বিএনপির মহাসচিববিজয়ীর ফল প্রকাশমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT