চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে জাল ভিসা, কোটি টাকার প্রতারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ন ৩০, মার্চ ২০২৬
অপরাধ
A A

অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া একটি মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ ভুয়া ভিসা জব্দ করেছে র‍্যাব-৪।

গ্রেপ্তাররা হলেন, মো. সাকিউর রহমান ওরফে সুমন (৩৭) ও মো. কোরবান আলী (৩০)।

র‌্যাব জানায়, অস্ট্রেলিয়া ও ইউরোপসহ বিভিন্ন দেশে জাল ভিসা তৈরি করে প্রতারণার মাধ্যমে ১৩ জনের থেকে ১ কোটি ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মানবপাচারকারী চক্রটি।

সোমবার  বিকেল পৌনে ৫টার দিকে র‌্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম এক আত্মীয়ের মাধ্যমে “এসআরএস ইন্টারন্যাশনাল বিডি” নামের ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের কথা জেনে আসামিদের সঙ্গে যোগাযোগ করে। তারা অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকার চুক্তি করে এবং ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময়ে ১৯ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। পরে ভিসা ও টিকিটের কথা বলে আরও টাকা নেওয়া হয়, তবে প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই দেওয়া হয়নি।

Reneta

আসামিরা ভিকটিমকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে এবং “ভিএফএস গ্লোবাল” অফিসে নিয়ে ফিঙ্গারপ্রিন্টও নেয়। পরে বারবার টিকিট দেওয়ার তারিখ পরিবর্তন করে এবং অতিরিক্ত টাকা দাবি করে। সন্দেহ হলে ভিকটিম তাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা এড়িয়ে যায়।

পরবর্তীতে ভিকটিম জানতে পারেন, একই চক্র আরও অনেকের কাছ থেকে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ করেছে। টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করা হয়।

র‌্যাব-৪ গোয়েন্দা নজরদারি চালিয়ে ৩০ মার্চ রাজধানীর কারওরান বাজার এলাকা থেকে দুই প্রতারককে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোটি টাকার প্রতারণাগ্রেপ্তার ২র‌্যাবর‌্যাব-৪
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬

অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে জাল ভিসা, কোটি টাকার প্রতারণা

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT